টিকটকে পোস্ট করা যাবে অন্য অ্যাপের ভিডিও

৫ নভেম্বর, ২০১৯ ০০:০৩  
বর্তমানে বিশ্বে অন্যতম জনপ্রিয় অ্যাপ টিকটক। মূলত সহজভাবে ডুয়েট, শেয়ার এবং ভিডিও সংরক্ষণের জন্য এই অ্যাপটি ক্রমেই জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার অ্যাপটিতে নতুন ফিচার এনেছে টিকটক। খবর এনগ্যাজেট। আগে টিকটকে তৈরি করা ভিডিও ডাউনলোড করা এবং সেগুলো মেসেজিং সেবা ও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার সুযোগ দেয়। এবার নতুন উন্মোচিত ফিচারে অন্য প্লাটফর্মে তৈরি করা ভিডিও সহজে শেয়ার করার সুবিধা এনেছে টিকটক। কোম্পানির নতুন এসডিকে’তে এক্সপোর্ট ফিচার আনা হয়েছ যা সাতটি শীর্ষস্থানীয় কনটেন্ট তৈরির অ্যাপে প্রকাশ করা হবে। এর মধ্যে রয়েছে অ্যাডোবির প্রিমিয়ার রাশ, প্লোটাভার্স, এআই অ্যাপ ফিউজ ইট এবং ভিডিও এডিটর এনলাইট ভিডিওলিপ। তালিকায় থাকছে মেডাল, মেমেন্টো এবং ফিকসআর্টও। উল্লেখ্য, টিকটকে বর্তমানে ৮০০ মিলিয়নের অধিক ব্যবহারকারী রয়েছে। যদিও এর মধ্যে ৫০০ মিলিয়ন অ্যাপটির চীনা সংস্করণ ডাউইনের ব্যবহারকারী। ডিবিটেক/বিএমটি